ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের মাঝে শীতের পোশাক (ট্রাকস্যুট) বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে এই ট্রাকস্যুট বিতরণ শেষে খেলোয়াড়দের সাথে মতবিনিময় সভা করা হয়। চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সভাপতি এখলাছ উদ্দিন সুজন উপস্থিত থেকে ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের মাঝে শীতের পোশাক বিতরণ করেন।
মতবিনিময় সভায় ডিএফএ সভাপতি এখলাছ উদ্দিন সুজন খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রজন্মের প্রধান শত্রু মাদকদ্রব্য। যা দেশ ও জাতির জন্য অকল্যাণকর। তাই বেশি বেশি খেলাধুলার আয়োজন করে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন সংগীতা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ক্রীড়া সংগঠক ইসমাইল হোসেন, প্রভাষক আবু জাফর ইকবাল, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক মেম্বার ইকরামুল হোসেন, সাবেক খেলোয়াড় জাকির হোসেন, দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের সহসভাপতি সহিদ আজম সদু, সাবেক খেলোয়াড় আমিনুল ইসলাম সণ্টু, নুরুল ইসলাম, আক্তার আলী, আশাদুল হক প্রমুখ।
