হরিণাকুণ্ডুুতে আলমসাধু উল্টে চালক নিহত

আপলোড তারিখঃ 2024-01-29 ইং
হরিণাকুণ্ডুুতে আলমসাধু উল্টে চালক নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আলমসাধু উল্টে চালক বাদশা আলী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার ভোরে উপজেলার হলবাজার-ফলসী সড়কের কাচারিপাড়া নামক স্থান এ দুর্ঘটনা ঘটে। তিনি হরিণাকুণ্ডুু উপজেলার কেসমতপুর গ্রামের পিণ্টু রহমানের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরের কোনো এক সময় আলমসাধু উল্টে তার নিচে চাপা পড়েন বাদশা। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়ায় তিনি আর উঠতে পারেননি। ফজরের নামাজের পর স্থানীয়রা আলমসাধুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখে তারা ৯৯৯ নম্বরে কল করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে মরদেহ উদ্ধার করেন।

মিঠু নামের স্থানীয় এক ব্যবসায়ী জানান, রোববার ভোরে ফজরের নামাজের পর তিনি বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় সড়কের পাশে একটি আলমসাধুর নিচে একজনকে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল করেন। নিহতের স্বজন আবুল বাশার জানান, শনিবার সকালে বাদশা নিজের গ্রাম থেকে আলমসাধুতে পাটকাঠি নিয়ে বিক্রির জন্য হরিণাকুণ্ডুর ভবানীপুর বাজারে যান। পাটকাঠি বিক্রি করে রাত দুইটা বা আড়াইটার দিকে শ্রীফলতলা গ্রামে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে হয়ত নিজের আলমসাধু উল্টে মারা যান।

হরিণাকুণ্ডু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. মাসুদ জানান, রোববার ভোর ছয়টার দিকে তাদের ৯৯৯ নম্বর থেকে ফোন দিয়ে বিষয়টি জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে আলমসাধুর নিচে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের জানান, গভীর রাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)