আন্দুলবাড়ীয়ায় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-01-29 ইং
আন্দুলবাড়ীয়ায় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:


প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমি মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে ২৩তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আছর আন্দুলবাড়ীয়া কলেজ মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে পবিত্র কুরআন, হাদীস ও সুন্নাহর আলোকে তাফসির পেশ করেন ঢাকা মেরুল বাড্ডার ডি.আই.টি প্রজেক্ট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা আব্দুর রহীম আল মাদানী।
বিশেষ আলোচক হিসেবে তাফসির পেশ করেন আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমি মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের মুহতামিম ও আন্দুলবাড়ীয়া বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আবু মুছা। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, ইটভাটা ব্যবসায়ী ও ঠিকাদার আব্দুল ওয়াহেদ মিয়া, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ও আন্দুলবাড়ীয়া বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী আহসান হায়দার হাসান।
তাফসিরুল কুরআন মাহফিলে অংশ নেন আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমি মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি কাজী ইয়াছিন আলী টনি। মাহফিলে ওয়াজ করেন স্থানীয় ওলামায়ে কেরামগণ। মাহফিলটি যৌথভাবে উপস্থাপনায় করেন আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমি মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং পরিচালনা কমিটির সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল ও মুহতামিম হাফেজ মাওলানা আবু মুছা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)