মুজিবনগর ও ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2024-01-29 ইং
মুজিবনগর ও ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের মুজিবনগর ও ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী গ্রামের গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার এসব কম্বল বিতরণ করা হয়।

মুজিবনগর:
আইএফআইসি ব্যাংক মুজিবনগর শাখার উদ্যোগে গতকাল রোববার মুজিবনগর সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। শিশুদের হাতে কম্বল তুলে দেন আইএফআইসি ব্যাংক পিএলসির মেহেরপুরের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ সাদেক উল্লাহ ও মুজিবনগর উপ-শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবদুল্লাহ-আল-মুনীম। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা রেজিস্ট্রেশন অফিসার ও মুজিবনগর সরকারি শিশু পরিবারের সুপারিনটেনডেন্ট (অ. দা.) কাজী মো. আবুল মনসুর, সরকারি শিশু পরিবারের প্রধান শিক্ষক তন্ময় কুমার সাহা প্রমুখ।

ঝিনাইদহ:
ঝিনাইদহ সদর উপজেলার উপজেলার হলিধানী গ্রামের সামাজিক সংগঠন হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে যুব সংঘের সভাপতি মো. দেলোয়ার প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রকির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাংবাদিক জাহিদুল হক বাবু, মো. আব্দুস সাত্তার, মো. মোসলেম প্রধান ও ব্যবসায়ী শওকত মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন হলিধানী জামে মসজিদের ইমাম মো. মুস্তাফিজুর রহমান, মসজিদের সভাপতি মোহাম্মদ আলী, যুবলীগ নেতা রাশেদুল হাসান রাশেদ, ছাত্রলীগ নেতা তরিকুল, কাতলামারি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এআই বনি-আমিন, এএসআই ইকবাল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)