চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ২

আপলোড তারিখঃ 2024-01-29 ইং
চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ২ ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় সদর উপজেলার উক্ত গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- দর্শনা হল্ট চাঁদপুর গ্রামের মৃত নূরবক্স মন্ডলের ছেলে সামির উদ্দীন বগা (৫২) ও ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদপাড়ার আব্দুল গফুরের ছেলে আমজেদ হোসেন (৫৩)। এ ঘটনায় গতকালই আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের নির্দেশে সদর থানা এলাকায় মদক বিরোধী অভিযান পরিচালনা অব্যহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোপন তথ্যমতে ওই দুজনকে আটক করে পুলিশ। এসময় তাদের শরীর তল্লাশী করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, আটককৃতদের বিরুদ্ধ থানায় নিয়মিত মামলা হয়েছে। সোমবার (আজ) তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)