ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ৩৫তম সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলে-মেয়েদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জমকালো আয়োজনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রুকসানা মিতা, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, সহকারী কমিশনার শেখ মোহাম্মদ রাসেল, ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন ও নাঈমা জাহান সুমাইয়া।
প্রধান অতিথির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা শেষে মশাল প্রজ্জ্বলন, ক্রীড়া শপথ পাঠ ও ব্যান্ডের তালে তালে প্রতিযোগীদের দৃষ্টিনন্দন মাঠ প্রদক্ষিণ শেষে শুরু হয় দিনব্যাপী ৪১টি ইভেন্টের প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমাসহ বিশেষ অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নাজির শহিদুল ইসলাম, হামিদুল ইসলামসহ চুয়াডাঙ্গা কালেক্টরেটের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ। ক্রীড়া প্রতিযোগিতাটি পরিচালনায় সহযোগিতা করেন ফজলুল হক মালিক, ফিরোজ উদ্দিন, ইসলাম রকিব, হাফিজুর রহমান, আব্দুল হাই, সেলিনা খাতুন, শামসুন নাহার শিলা, খাইরুল ইসলাম, সাইফুল ইসলাম, শোয়েব আহমেদ ফারুক হোসেন, রাকিমুল ইসলাম ও জুবায়ের আহমেদ সিয়াম।
