পোড়াদহে ট্রেন লাইনচ্যুত : ২০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আপলোড তারিখঃ 2017-08-27 ইং
পোড়াদহে ট্রেন লাইনচ্যুত : ২০ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: কুষ্টিয়ার পোড়াদহে ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচুত্যের ২০ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গসহ ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার দুপুর ৩টার দিকে পোড়াদহে ডাউন ও আপ সাইডের লাইন ক্লিয়ার হলে রেল চলাচল শুরু হয়। এদিকে সাগরদারী এক্সপ্রেস লাইনচ্যূতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পোড়াদহ স্টেশন মাস্টার শরীফুল ইসলাম জানিয়েছেন, শনিবার দুপুর ৩টার দিকে ডাউন ও আপ সাইডের লাইন ক্লিয়ার হয়েছে। বর্তমানে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাকশী-ঈশ্বরদী অঞ্চলের পরিবহন বিভাগের প্রধান শওকত জামিল মহসিনকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেটের সামনে ট্রেনটি লাইনচ্যুত হয়। ওইদিন দিবাগত রাত ২টা থেকে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেনটি উদ্ধার কাজ শুরু করে। এই দীর্ঘসময় ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)