কবি, সাহিত্যিক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের জন্মদিন পালন

আপলোড তারিখঃ 2024-01-26 ইং
কবি, সাহিত্যিক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের জন্মদিন পালন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি কবি, সাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উদ্ভাস সাহিত্য সংস্থার অফিসকক্ষে তার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সদস্য ও উদ্ভাস সাহিত্য সংসদের সভাপতি কবি কহন কুদ্দুস। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও সাহিত্য পরিষদের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু।

সভায় প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার। বিশেষ অতিথি ছিলেন সাহিত্য পরিষদের সহসভাপতি হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান, হারদী মীর ছামছদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার রশিদ সাগর, মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক ও সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক গোলাম রহমান চৌধুরি।

সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম ও গল্পকার পিণ্টু রহমানের উপস্থাপনায় বক্তব্য দেন আলমডাঙ্গা গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি ও শিক্ষক জামিরুল ইসলাম, সম্পাদক হাবিবুর রহমান, সাহিত্য পরিষদের সদস্য কবি সিদ্দিকুর রহমান, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা খাতুন, কবি আতিকুর রহমান সজিব, লেখক ও ব্যাংকার মোস্তাফিজ ফারায়েজি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)