দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় নিহত মুন্নার আত্মার শান্তি কামনায় দোয়া

আপলোড তারিখঃ 2024-01-26 ইং
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় নিহত মুন্নার আত্মার শান্তি কামনায় দোয়া ছবির ক্যাপশন:

প্রতিবেদক, জয়রামপুর:
দামুড়হুদা মালিক সুপার মার্কেটের ব্যাবসায়ী ইশরাক নাইম মুন্নার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর দামুড়হুদা মালিক সুপার মার্কেটে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দামুড়হুদা মালিক সুপার মার্কেটের সভাপতি সেলিম উদ্দিন বগা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক, নিহত মুন্নার পিতা আব্দুল মমিন ও দামুড়হুদা মালিক সুপার মার্কেটের ব্যাবসায়ী হাফেজ মাওলানা আব্দুল খালেক।
রুবেল রাজের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দিন, মোহাম্মদ আলী, হাফিজুল ইসলাম, আশিকুর রহমান, রকিবুল ইসলাম, মামুন শফিকুল ইসলাম, নাজমুল হক, ইমন আলী,কাজল, নজরুল ইসলাম, হেলাল উদ্দিন,ইমন আলী, রুবেল বিশ্বাস, রুবেল মিয়া, মিঠু, আরিফুল ইসলাম, মোজ্জাম্মেল হক, নিশান, আমিনুল ইসলাম, টিটন আলী, বিপুল, মনজুরুল ইসলাম, মিণ্টু, কবির, মুস্তাফিজুর রহমান মুন্না, কামাল উদ্দিন, হেলাল উদ্দিন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)