ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ১৩৫ জনের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের সচিব নাঈম হোসেন, ট্যাগ অফিসার আতিকুর রহমান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, রিকাত আলী, শাহাজামাল হোসেন, সেলিম উদ্দীন প্রমুখ।
