গাংনীতে নবনির্বাচিত এমপিকে স্বেচ্ছাসেবক লীগের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2024-01-26 ইং
গাংনীতে নবনির্বাচিত এমপিকে স্বেচ্ছাসেবক লীগের সংবর্ধনা ছবির ক্যাপশন:

গাংনী অফিস:
মেহেরপুর-২ (গাংনী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. এএসএম নাজমুল হক সাগরকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটরিয়মে গাংনী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাজমুল হক সাগর।
প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহান। গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব জীবন আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন, গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রুবেল হোসেন, সদস্যসচিব আশিকুজ্জামান পিণ্টু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)