অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশসহ চারজন

আপলোড তারিখঃ 2017-08-27 ইং
অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশসহ চারজন ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পুলিশ সদস্য ও ব্যাংক কর্মকর্তাসহ চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার তাঁদের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, কারওয়ান বাজার থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা কাজী ইরফান (২৭) ও বাংলাদেশ কমার্স ব্যাংকের কর্মকর্তা মো. মাসুমকে (২৭) পুলিশ উদ্ধার করে আজ রাতে হাসপাতালে ভর্তি করে। তাঁরা দুজন গোপীবাগে একসঙ্গে থাকেন। দুজনের গ্রামের বাড়ি চট্টগ্রামের কটিয়াদীতে। অপরদিকে ডেমরা থানার কনস্টেবল কবির হোসেন (৪২) ছুটি কাটিয়ে বরগুনা গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)