আলমডাঙ্গায় ১১০ পিস ইয়াবাসহ তিন যুবক আটক

আপলোড তারিখঃ 2024-01-26 ইং
আলমডাঙ্গায় ১১০ পিস ইয়াবাসহ তিন যুবক আটক ছবির ক্যাপশন:

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবক আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কুমারী ইউয়িনের কামালপুর মালিথাপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার ডাউকি ইউনিয়নের অভয়নগর গ্রামের আজিজুল হকের ছেলে জাহিদ হাসান (২৫), একই ইউনিয়নের ছত্রপাড়া গ্রামের আক্তার আলীর ছেলে তাইফুর রহমান তুষার (২০) ও মাজু গ্রামের পালপাড়ার আব্দুল হালিমের ছেলে নাসিম ফারাজি (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদ হাসান, তাইফুর রহমান তুষার ও নসিম ফারাজি দীর্ঘদিন ধরে আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিলেন। তারা বাইরে থেকে ইয়াবা ক্রয় করে নিয়ে এসে এলাকায় বিক্রয় করে। বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য ইয়াবা সঙ্গে নিয়ে তারা কামালপুর গ্রামে অবস্থান করছে, খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গ্রামের মালিথাপাড়ায় অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করে। পরে তাদের নিকট থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)