আলমডাঙ্গার আইলঁহাস ইউনিয়নে যুবলীগের কর্মীসভা

আপলোড তারিখঃ 2024-01-26 ইং
আলমডাঙ্গার আইলঁহাস ইউনিয়নে যুবলীগের কর্মীসভা ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়ন যুবলীগের প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও নবায়ন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় আলমডাঙ্গার ঘোলদাঁড়ী মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইলহাঁস ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল কুদ্দুস মালিথার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ আলী।
আইলহাঁস ইউনিয়ন যুবলীগ নেতা রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান হাপু, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও খসকররা ইউপি চেয়ারম্যান তাছফির আহমেদ মল্লিক লাল, নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসানাত।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট দেশে রূপান্তর করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমাদের নেতা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার তৃণমূল পর্যায় থেকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। যুবলীগ সব সময় মানুষের কথা চিন্তা করে। যুবলীগ সব সময় ঐক্যবদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পীরু মিয়া, সেলিম মাস্টার, রকিবুল হাসান নানা, বিপ্লব, জোশিম, মুকুল, শান্তি, হাবিল, আকাশ, মহাবুল, সলক, করছি, মাছুম, সাগর, আনোয়ার, টুটুল, সাহিন, কোফিল, রেজাউলসহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)