চুয়াডাঙ্গায় লাইসিয়ামের আয়োজনে পিঠা উৎসব

আপলোড তারিখঃ 2024-01-26 ইং
চুয়াডাঙ্গায় লাইসিয়ামের আয়োজনে পিঠা উৎসব ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় লাইসিয়াম একাডেমিক ও বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের আয়োজনে পিঠা উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। রোহিনি, মালিনী, চাপানী, রাজ কাঁঠাল, সাইকোহেজেন, হৃদয় হরণ, ডিম সুন্দরী, এলিয়ান, নীল সুন্দরি, বিবি খানা, চালতা পাতা, প্রেমকাড়া, মহিমা, গোলাপসহ মজার মজার নামের পিঠা নিয়ে এসে প্রতিযোগিতা অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। উৎবমুখর এ পিঠা উৎসব ও প্রতিযোগিতায় ১১টি স্টলে অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয় বসন্তের স্বাদ পিঠাঘর, দ্বিতীয় অপরাজেয় পিঠাঘর ও তৃতীয় স্থান অর্জন করে ঐতিহ্যবাহী পিঠাঘর। এ আয়োজনে লাইসিয়াম একাডেমিক ও বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারের পরিচালক জাহাঙ্গীর আলম সভাপতিত্বে সাংবাদিক শাহ আলম সনি, মেহেরাব্বিন সানভী, শিক্ষক শাফি হাসনাত, মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)