ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের তিন বছর মেয়াদী আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মিনারুল ইসলামকে অনুমোদন দেওয়া হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে সদর উপজেলা কমিটির জরুরি বৈঠকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মোমিনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
