গড়াইটুপির তেঘরীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2024-01-26 ইং
গড়াইটুপির তেঘরীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরী কালী মন্দির পাড়ায় মায়ের ওপর অভিমান করে দশম শ্রেণির ছাত্র সুজয় বিশ্বাস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঘরের আড়া থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সুজয় বিশ্বাস তেঘরী গ্রামের কালী মন্দির পাড়ার কার্তিক বিশ্বাসের ছেলে।

জানা গেছে, লেখাপড়ায় অমনোযোগী হওয়ার কারণে সুজয়ের মা গত বুধবার রাতে তাকে বকাবকি করে এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেয়। এতে রাগ করে ঘরে ঢুকে পড়ে সে। সকালে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। তারা জানায়, রাতের কোনো এক সময় হয়ত গলায় ফাঁস দিয়েছিল সুজয়। সকালে চিৎকার শুনে সবাই ছুটে এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। সুজয় খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে গড়াইটুপি শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এ বিষয়ে দর্শনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)