ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা মঞ্চে দুই দিনব্যাপী এই মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।
এর আগে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া, পরিদর্শক (তদন্ত) একরামুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহেনা পারভীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, সহকারী শিক্ষা অফিসার শামীম সুলতান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।
স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক। আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক হাবিবুর রহমান, ফারুক হোসেন, নুরুজ্জামান, পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদিন, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম ও শ্যামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আক্তারুজ্জামান। দুই দিনব্যাপী এই মেলায় কলেজ পর্যায়ে ৬টি প্রতিষ্ঠান ও মাধ্যমিক পর্যায়ে ২০টি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট স্টলে প্রদর্শন করে।
