জীবননগর মনোহরপুরে ভৈরব নদের মাটি কেটে ইটভাটায় বিক্রি

আপলোড তারিখঃ 2024-01-25 ইং
জীবননগর মনোহরপুরে ভৈরব নদের মাটি কেটে ইটভাটায় বিক্রি ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
জীবননগরে অবৈধভাবে ভৈরব নদের মাটি উত্তোলন ও বিক্রি করার অপরাধে দুজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামের বোয়ালমারী মাঠে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পেয়ারতলা গ্রামের বোয়ালমারী মাঠে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভৈরব নদের মাটি কেটে ইটভাটায় বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে জমির মালিক মো. জসীম উদ্দিনকে ৫০ হাজার টাকা ও ট্রাক্টরের মালিক মনোহরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে এলাকার চিহ্নিত মাটি ব্যবসায়ী বাবলুর রহমানকে একই ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র বলেন, অবৈধভাবে ভৈরদ নদ থেকে মাটি কাটা ও বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে বালুমহল ও বালু ব্যবস্থাপনা আইনে দুজনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)