আরাফাত রহমান কোকোর নবম মৃত্যুবার্ষিকী পালন

আপলোড তারিখঃ 2024-01-25 ইং
আরাফাত রহমান কোকোর নবম মৃত্যুবার্ষিকী পালন ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নবম মৃত্যুবার্ষিকী পালন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল বুধবার বড় বাজার রজব আলী সুপার মার্কেটে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম মিরপুর ও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের রূপকার আরাফাত রহমান কোকো। তিনি ২০০২-২০০৫ সনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এই সময় বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন। এছাড়া ক্রীড়া সংঘ ওল্ড ডিওএইচ-এর চেয়ারম্যান ছিলেন। যুক্ত ছিলেন সিটি ক্লাবের সাথেও। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাস মইনুল রোডের বাসা থেকে বেগম খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন আরাফাত রহমান কোকো। ২০০৮ সালের ১৭ জুলাই তিনি জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশে থাইল্যান্ড যান। পরে সেখান থেকে তিনি মালয়েশিয়ায় চলে যান। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিলেন।’

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান।

জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব হাকিম মুন্সি, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত ও সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ মিজানুর রহমান মিজান। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান আসাদ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)