চুয়াডাঙ্গা থেকে ১৫ বোতল অ্যালকোহলসহ গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-01-25 ইং
চুয়াডাঙ্গা থেকে ১৫ বোতল  অ্যালকোহলসহ গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে ১৫ বোতল অ্যালকোহল হাসানুজ্জামান ফারুক (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ মানিকডিহি এলাকায় অভিযান চালানো হয়। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাকিনস্থ কাশেম অ্যান্ড সন্স দই কারখানার সামনে সন্দেহভাজন হাসানুজ্জামান ফারুককে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৫ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। একইসঙ্গে তাকে থানা হেফাজতে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী, ১৫ বোতল অ্যালকোহলসহ আটক হাসানুজ্জামান ফারুকের নামে থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)