দামুড়হুদায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার মতবিনিময়

আপলোড তারিখঃ 2024-01-24 ইং
দামুড়হুদায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার মতবিনিময় ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:
মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা দামুড়হুদা শাখার আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দামুড়হুদার গুলশানপাড়ায় অবস্থিত সংস্থাটির কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়। দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে ছালমা।

বিশেষ অতিথি ছিলেন সমন্বয়কারী ফরহাদ আলী খাঁন ও দামুড়হুদা অফিস প্রধান দিল তৈহিদা পারভীন। সভায় প্রধান অতিথি বলেন, গত এক বছরে (২০২৩) মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা দামুড়হুদা শাখা ২৫টি অভিযোগ পেয়েছিল। এর মধ্যে মীমাংসা করেছে ১০টি। মীমাংসা না হওয়ায় আদালতে প্রেরিত মামলার মধ্যে ৪টি খারিজ হয়েছে ও ১২টি চলমান রয়েছে। একজনকে ২ লাখ ৫০ হাজার টাকা দেনমোহর খোরপোষ আদায় করে দিয়েছে তারা।

এছাড়া গত এক বছরে (২০২৩) মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা দামুড়হুদা শাখা বাল্যবিবাহ বন্ধ করেছে ৪টি, দাম্পত্য কলহ নিরসন করেছে ১৪টি, জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা করেছে দুটি, সামাজিক কলহ নিরসন করেছে ৫টি। এছাড়াও যৌতুক ছাড়া বিবাহ সম্পন্ন করা করেছে ২টি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)