জীবননগরে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান

আপলোড তারিখঃ 2024-01-24 ইং
জীবননগরে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:
জীবননগর উপজেলায় আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরের ১ম ও ২য় কিস্তির বরাদ্দ হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে এসব বাইসাইকেল ও নগদ অর্থ প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা পরিষদ চত্বরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। শিক্ষা উপকরণ হিসেবে তিনজন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তি হিসেবে ২৭ জন শির্ক্ষীর মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৫ শ টাকা বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)