ঝিনাইদহের দুই ব্যবসায়ীর মৃত্যুতে শোকের ছায়া

আপলোড তারিখঃ 2024-01-22 ইং
ঝিনাইদহের দুই ব্যবসায়ীর মৃত্যুতে শোকের ছায়া ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের দুই ব্যবসায়ী রবিউল ইসলাম ঠান্ডু (৫৮) ও এস এম কামরুজ্জামান হাদু (৬০) গতকাল রোববার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে জেলা শহরের পরিচিত মুখ এই দুই ব্যবসায়ী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ঝিনাইদহ ট বাজারের ব্যবসায়ী শহরের পরিচিত মুখ রবিউল ইসলাম ঠান্ডু থানাপাড়ার নুরুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি সদর উপজেলার ইস্তেফাপুর গ্রামে। তিনি গতকাল রোববার সকাল ৮টার দিকে তিনি নিজ বাসভবনে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
অন্যদিকে ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ের সাবেক হাসান গার্মেন্টসের মালিক এস এম কামরুজ্জামান হাদু গতকাল বেলা একটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তিনি ঝিনাইদহ পার্কপাড়ার শেখ আওলাদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। এই দুই ব্যবসায়ীর মৃত্যুতে ঝিনাইদহ শহরে শোকের ছায়া নেমে আসে। ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় পৌর কবরস্থানে তাদের দাফন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)