আলমডাঙ্গায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2024-01-22 ইং
আলমডাঙ্গায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে আলমডাঙ্গা বি টিম ফুটবল মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর আগে গত ১১ জানুয়ারি উপজেলার সকল স্কুল ও মাদ্রাসা ভাগ করে চারটি সাব জোনে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) একরামুল হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টার ও উপজেলা একাডেমি সুপারভাইজার ইমরুল হক।

আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও উপজেলা ক্রীড়া শিক্ষক কমিটির সভাপতি মোহাম্মদ আলী সিদ্দীকের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন উপজেলার স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকের মধ্যে রবিউল ইসলাম খান, মনিরুজ্জামান, ফজলুল হক শামীম, সিদ্দীকুর রহমান, নুরুল ইসলাম দিপু, আব্দুল হান্নান, আবুল কাসেম, তৈয়ব আলী, মশিউর রহমান, রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ফরিদুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আক্তারুজ্জামান, নর মোহাম্মদ, আকরামুল হক, ইউসুফ আলী, এনামুল হক, আনন্দ কুমার শীল, আমিনুল হক, শরিফুজ্জামান লাকি, ক্রীড়া শিক্ষক মহসিন কামাল, জিয়াউল হক, মুসফিকুর রহমান মুনসুর, আব্দুল সালাম, আবুল হাসান, মিজানুর রহমান রনি, রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, ইয়ার আলী, ফারুক হোসেন, সমীর উদ্দিন, গুলশান আরা, আব্দুর রহিম, হায়াত আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)