ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাকিবুর রহমান মালিক সাকিব ও সামিয়া জামানের বিবাহ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেল অ্যান্ড কনভেনশন সেন্টারে পারিবারিকভাবে তাদের বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাকিব চুয়াডাঙ্গা জ্বীনতলা মল্লিকপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী রেদওয়ানুর রহমান মালিক রোকন ও সুলতানা রাজিয়া দম্পতির বড় ছেলে। সামিয়া জামান মুক্তিপাড়ার বিশিষ্ট ঠিকাদার মো. নুরুজ্জামান ও আরিফা পারভীন দম্পতির মেয়ে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব ও সামিয়ার পরিবারের কাছের আত্মীয় এবং বন্ধুরা। তাঁদের বিবাহ অনুষ্ঠানে এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও হোটেল সাহিদ প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকসহ বিশিষ্ট্যজনেরা উপস্থিত থেকে শুভকামনা জানিয়েছেন।
