আকাশ খবরের সম্পাদক ডিউকের আত্মার মাগফিরাত কামনায় উথলী প্রেসক্লাবে দোয়া

আপলোড তারিখঃ 2024-01-19 ইং
আকাশ খবরের সম্পাদক ডিউকের আত্মার মাগফিরাত কামনায় উথলী প্রেসক্লাবে দোয়া ছবির ক্যাপশন:

প্রতিবেদক, উথলী:
চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আকাশ খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক, প্রবীণ সাংবাদিক ও সিনিয়র আইনজীবী মরহুম তছিরুল আলম মালিক ডিউকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আসরের নামাজের পরে জীবননগর উপজেলার উথলী প্রেসক্লাবে এ দোয়া অনুষ্ঠিত হয়।
উথলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান নয়নের সঞ্চালনায় দোয়া শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, উথলী ইউনিয়ন পরিষদের ২ নম্বর প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দৈনিক আকাশ খবর পত্রিকার জীবননগর ব্যুরো প্রধান মুতাসিন বিল্লাহ, দর্শনা প্রতিনিধি ইমতিয়াজ রয়েল এবং উথলী প্রেসক্লাবের সহসভাপতি রাসেল হোসেন মুন্না।
এসময় আরও উপস্থিত ছিলেন উথলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ আর ডাবলু, সাংগঠনিক সম্পাদক হাসান আহম্মেদ, প্রচার সম্পাদক সম্রাট হোসেন ও নির্বাহী সদস্য আহাম্মদ সগীর। আলোচনা সভা শেষে মরহুম অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের আয়োজক ও দৈনিক আকাশ খবরের উথলী প্রতিনিধি হাফেজ আবু বকর সিদ্দিক।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গার নিজ বাসভবনে ৬৬ বছর বয়সে স্ট্রোকজনিত কারণে মারা যান অ্যাডভোকেট তছিরুল আলম মালিক ডিউক। একই দিন সন্ধ্যায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। তিনি স্থানীয় দৈনিক আকাশ খবরের প্রকাশকসহ প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের। সর্বশেষ কাজ করছিলেন বাংলাদেশ বেতারে। এছাড়া জেলার এই প্রবীণ সাংবাদিক ও আইনজীবী ছিলেন আওয়ামী রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)