হরিণাকুণ্ডুুর গরু ব্যবসায়ী আমিরুল চার দিন ধরে নিখোঁজ!

আপলোড তারিখঃ 2024-01-19 ইং
হরিণাকুণ্ডুুর গরু ব্যবসায়ী আমিরুল চার দিন ধরে নিখোঁজ! ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
গরু কিনতে বের হয়ে নিখোঁজ হয়েছেন ব্যবসায়ী আমিরুল শাহ (৫২)। চার দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমিরুল ঝিনাইদহের হরিণাকুণ্ডুু উপজেলার হামিরহাটি গ্রামের মইনুদ্দীন শাহর ছেলে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করা হয়েছে। তাল ছেলে উজ্জল শাহ বলেন, গত মঙ্গলবার সকালে গরু কিনতে দুই লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন তার বাবা। ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজার থেকে তাকে আর কেউ দেখেনি। কাছে টাকা থাকার কারণে কেউ তাকে অপহরণ করলো কি না, তা নিয়ে পরিবারের শঙ্কা রয়েছে।
আমিরুলের স্ত্রী শাহানাজ পারভিন বলেন, তাঁর স্বামীকে খুঁজে না পেয়ে তার দুই ছেলে ও এক মেয়ে পাগল প্রায়। বাবার নিখোঁজ থাকার খবরে পরিবারে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষ ও প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় খুঁজছেন তাকে। আমিরুলের স্বজন এনামুল হক গতকাল শুক্রবার দুপুরে বলেন, বিভিন্ন আত্মীয় বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। কোথাও না পেয়ে এখন তারা হতাশ। এ বিষয়ে তারা পুলিশ ও র‌্যাবের সহায়তা কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)