দামুড়হুদায় নৈশপ্রহরীদের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2024-01-19 ইং
দামুড়হুদায় নৈশপ্রহরীদের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নৈশপ্রহরীদের মাঝে কম্বল বিতরণ কররণ করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টায় দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীর উদ্যোগে দামুড়হুদা বাজারের নৈশপ্রহরীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। চেয়ারম্যান হযরত আলী জানান, চলতি শীত মৌসুমে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় দামুড়হুদা বাজারের বিভিন্ন অলি-গলিতে পাহারারত নৈশপ্রহরীদের মাঝে নিজ হাতে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে। নৈশপ্রহরী জামাল মিয়া বলেন, শীতের রাতে কুয়াশার মধ্যে সারারাত জেগে বাজার পাহারা করতে হয়। রাতে বৃষ্টির মতো কুয়াশা পড়ে, একটি কম্বল হলে সারা শরীরটা ঢেকে রাখা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)