শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল ট্রাক, আহত ৩

আপলোড তারিখঃ 2024-01-19 ইং
শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল ট্রাক, আহত ৩ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের শৈলকুপায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চারটি দোকানের ভেতরে ঢুকে যাওয়ায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানা যায়। এদের মধ্যে একজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত ওই ব্যক্তির নাম সিয়াম (২২)। তিনি উপজেলার চড়িয়ালবিল এলাকার মিরাজের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি ট্রাক অপর একটি ট্রাকের একপাশে ধাক্কা দেয়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানগুলোর মধ্যে ঢুকে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ও এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ বিষয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ বলেন, এ ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)