ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উলামা পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দেহাটি-আন্দুলবাড়ীয়া আমিনীয়া দারুল উলুম কওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। সর্বোচ্চ ভোট পেয়ে মাওলানা আনোয়ার হুসাইন সভাপতি নির্বাচিত হয়েছেন।
এদিকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা তরিকুল ইসলাম মাহমুদী। এছাড়া সহসভাপতি হাফেজ মাওলানা জুবায়ের খান, সাংগঠনিক সম্পাদক মাও. আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ মাও. আব্দুল হাইসহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি ভোটের মাধ্যমে গঠন করা হয়। সম্মেলন পরিচালনা করেন জীবননগর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গওহরী ও সাধারণ সম্পাদক মুফতি শাহ জামাল।
