মেহেরপুরে জাল দলিল তৈরি, একব্যক্তির দুই মাসের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2024-01-19 ইং
মেহেরপুরে জাল দলিল তৈরি, একব্যক্তির দুই মাসের কারাদণ্ড ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরে জাল দলিলে নাম খরিজের অপরাধে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত আশরাফুল মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রট মাজহারুল ইসলাম বলেন, দণ্ডিত আশরাফুল সদর উপজেলার দরবেশপুর মৌজার ২০১১ দাগে তার ফুফুর কাছ থেকে তিন শতক জমি ক্রয় করেন। পরে একই মৌজার ২০১২ দাগ দেখিয়ে চুয়াডাঙ্গা থেকে জাল দলিল তৈরি করেন। ওই জাল দলিল নিয়ে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসে নাম খারিজ করতে আসেন। বিষয়টি সন্দেহ হলে সাব-রেজিস্টার অফিসে মূল দলিল দেখলে ওই দলিলটি জাল প্রমাণিত হয়। পরে ভূমি অফিস প্রাঙ্গণে ভ্রাম্যমাণ পরিচালনা করে আশরাফুলকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)