চুয়াডাঙ্গায় যুবলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক মালিকের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2024-01-19 ইং
চুয়াডাঙ্গায় যুবলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক মালিকের ইন্তেকাল ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ৭৫’ পরবর্তী জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক মালিক মুকুল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে ঢাকা ইব্রাহিম কার্ডিওলজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। প্রয়াত রেজাউল হক মালিক মুকুল চুয়াডাঙ্গা বড় বাজারপাড়ার মৃত আনোয়ার হোসেন মালিকের ছেলে। এদিকে, গতকাল রাত ১০টায় পরিবারের সদস্যরা ঢাকা থেকে তাঁর মরদেহ নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে নিজ বাড়িতে অবস্থানকালে রেজাউল হক মালিক মুকুল বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। এসময় রেজাউল হক মালিক মুকুলকে নিয়ে চিকিৎসকের স্মরণাপণ্ন হলে উন্নত চিকিৎসার প্রয়োজনে তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। বুধবার রাতেই ঢাকায় নেওয়ার পর প্রাথমিক চিকিৎসার শেসে তিনি বড় ছেলের বাড়িতে অবস্থান করেন। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে ইব্রাহিম কার্ডিওলজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যে রেজাউল হক মালিক মুকুল ইন্তেকাল করেন। কর্মজীবনে তিনি জীবন বীমা কর্পোরেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়ও ১৯৭২ সালে চুয়াডাঙ্গা পূবালী ক্লাবের সভাপতি ও ৭৫’ পরবর্তী জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় রেলবাজারস্থ আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে। পরে বেলা দুইটায় রেললাইনের নিকটবর্তী জান্নাতুল বাকি কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন হবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। জানাজা ও দাফনকার্যে সকলকে শরীক হওয়ার অনুরোধ জানিয়েছেন মরহুমের পুত্র প্রকৌশলী রেজা তৈমুর মালিক ডলার ও প্রকৌশলী রেজা তাবিবুর মালিক স্বাধীন।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক মালিক মুকুলের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু। এছাড়া তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে দৈনিক সময়ের সমীকরণ পরিবার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)