আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

আপলোড তারিখঃ 2024-01-18 ইং
আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ ছবির ক্যাপশন:

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন জখম হয়েছেন। গতকাল বুধবার সকাল নয়টার দিকে আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের যাদবপুর গ্রামে আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা জখম তিনজনকে উদ্ধার করে উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন- উপজেলার হারদী গ্রামের মৃত আলিহিমের ছেলে মোহাম্মদ লিটন আলী (৪০), একই গ্রামের দেলোয়ার খানের ছেলে আ. রহিম (২২) ও হামিদুল ইসলামের ছেলে মোমিন আলী (২৭)।

জানা গেছে, গতকাল সকালে লিটন ও আ. রহিম মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা থেকে হারদী বাজারের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে কুমারী যাদবপুর ক্যানাল ব্রিজ পার হলে বিপরীত দিক থেকে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। এদিকে, জখম গুরুতর হওয়ায় তিনজনকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)