ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলায় নতুন জাতের সরিষার ট্রায়াল ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু মাধবপুর মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি-২০২৩-২৪ প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রোলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দানাদার (নন রাইচ ) বারি-১৪ জাতের সরিষার প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ডাউকি মাজু ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন। তিনি বলেন, আলমডাঙ্গা উপজেলায় গত বছরে ২ হাজার ১৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছিল। এ বছরে ২ হাজার ৪৮০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আমাদের কৃষি বিভাগ থেকে সরিষা চাষিদের জন্য বিভিন্ন প্রণোদনাসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে। আমরা আশা করছি, আলমডাঙ্গায় আগামী বছর সরিষার চাষ বাড়বে।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পাপিয়া খাতুন, শাকিলা খাতুন, সরিষা চাষি হাফিজ, শিউলি, সিরাজুল প্রমুখ।
