আলমডাঙ্গায় শিক্ষার্থীদের শীতবস্ত্র দিলেন প্রধান শিক্ষক

আপলোড তারিখঃ 2024-01-18 ইং
আলমডাঙ্গায় শিক্ষার্থীদের শীতবস্ত্র দিলেন প্রধান শিক্ষক ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে প্রধান শিক্ষকের কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. শামসুন্নাহার।

এসময় উপস্থিত ছিলেন পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়র সহকারী প্রধান শিক্ষক মাসুদুর রহমান, শিক্ষক শাম্মী আক্তার, ওহিদা খাতুন, খালিদ মাহমুদ, খায়রুল ইসলাম, নাজনীন সুলতানা, আক্তার জাহান, মাসুম বিল্লাহ, জহুরুল ইসলাম, আব্দুর রহমান, ফারুক হোসেন প্রমুখ।

জানা গেছে, বর্তমানে বৈরি আবহাওয়ার কারণে প্রচণ্ড শীত ও হিমেল বাতাস বইছে। সবাই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। কচিকাঁচা শিক্ষার্থীদের সকালে স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছে। এ জন্য এই উদ্যোগ নিয়েছেন রফিকুল ইসলাম। এটিকে মহৎ উদ্যোগ জানিয়ে আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. শামসুন্নাহার বলেন, তীব্র শীতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)