মহেশপুরে মসলা জাতীয় ফসলের প্রযুক্তি সম্প্রসারণ কর্মশালা

আপলোড তারিখঃ 2024-01-17 ইং
মহেশপুরে মসলা জাতীয় ফসলের প্রযুক্তি সম্প্রসারণ কর্মশালা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মসলা জাতীয় ফসলের প্রযুক্তি সম্প্রসারণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের খালিশপুর গ্রামের মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে এলাকার নারী-পুরুষসহ ১৭০ জন কৃষক-কৃষাণীকে নিয়ে ২০২৩-২০২৪ অর্থবছরে মসলার জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়। মসলা ফসলের ওপর মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা প্রশিক্ষণ অফিসার (ডিএই) মোশারফ হোসেন।
আলোচনা সভায় বক্তব্য দেন ঝিনাইদহের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) ডিএই সেলিম রেজা, ইউপি সদস্য আলেয়া বেগম, কৃষি অফিসের অফিস সহকারী ফারুকুজ্জামান প্রমুখ। এসময় এসবিকে ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)