ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ত্রিবার্ষিক (২০২৪-২০২৬) কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা সঞ্চালনা করেন ইউনিট সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান। সভায় ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য, ডেলিগেট ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এম এম শাহজাহান মুকুল, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আব্দুল কাদের, অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, এএইচএমএম কামাল তুহিন, সুলতানা আনজু রতনা ও ইউনিট অফিসার সাব্বির মিয়া উপস্থিত ছিলেন।
সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু। ইউনিটের পক্ষ থেকেও ইউনিট চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় অক্টোবর-ডিসেম্বর মাসের চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট ও রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালের আয়-ব্যয় উপস্থাপন ও অনুমোদন করা হয়। এছাড়া জাতীয় সদর দপ্তরে দুইজন ডেলিগেট প্রতিনিধির নাম চূড়ান্ত করা হয়। তাঁরা হলেন- রেডক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান ও কার্যনির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
সভায় ইউনিট চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু রেডক্রিসেন্টের ৭টি মূলনীতি বিষয়ে আলোচনা করেন। সাতটি মূলনীতি হলো- মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছামূলক সেবা, একতা ও সার্বজনীনতা। এ সাতটি মূলনীতি সকলকে মেনে চলা এবং আর্তমানবতার সেবাই সকলকে কাজ করার আহ্বান জানানো হয়।
