ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ডিসেম্বর মাসের এ পর্যালোচনা সভার আয়োজন করা হয়। মাসিক অপরাধ পর্যালোচনা সভা সভাপতিত্ব করেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। সভায় মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি, হোন্ডা মোবাইল, জাল টাকা, অজ্ঞানপার্টি, মলমপার্টি চক্র গ্রেপ্তার, অবৈধ অস্ত্র-গুলি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ভাড়াটিয়া তথ্যফরম পূরণ, আইনশৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা এবং গুজব রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সদের ওপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথভাবে পালনের আহ্বান জানান।
অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) পুলিশ সুপার পদে পদোন্নতি রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, জেলা পুলিশের সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ইন্সপেক্টর ক্রাইম, ডিএসবি, টিআই (প্রশাসন), কোর্ট পুলিশ পরিদর্শকসহ বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।
