চুয়াডাঙ্গায় পুরুষ-মহিলা কাবাডি টিমের খেলোয়াড়দের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

আপলোড তারিখঃ 2024-01-17 ইং
চুয়াডাঙ্গায় পুরুষ-মহিলা কাবাডি টিমের খেলোয়াড়দের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা পুরুষ-মহিলা কাবাডি টিমের খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সম্প্রতি জেলা পুলিশের আয়োজনে পুলিশ থানা ভিত্তিক কাবাডি প্রতিযোগিতা (পুরুষ ও মহিলা) অনুষ্ঠিত হয়। সে প্রতিযোগিতায় পুরুষ বিভাগে দামুড়হুদা মডেল থানা ও মহিলা বিভাগে চুয়াডাঙ্গা সদর থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতা থেকে প্রতিভাবান কাবাডি খেলোয়াড় বাছাই করে (পুরুষ ও মহিলা) জেলা কাবাডি টিম গঠন করা হয়। গঠিত এই টিম আইজিপি কাবাডি প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ ও তাদের দেখভাল করার অংশ হিসেবে পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান এ সৌজন্য সাক্ষাতের আয়োজন করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) পুলিশ সুপার পদে পদোন্নতি রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালনসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, পুরুষ ও মহিলা কাবাডি টিমের কোচ কাম মেন্টর সাংবাদিক ইসলাম রকিবসহ উভয় টিমের খেলোয়াড়গণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)