ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৬ বোতল ফেনসিডিলসহ তহির উদ্দিন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রাম অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তহির উদ্দিন মোক্তারপুর হাতিভাঙ্গা গ্রামের মৃত রতন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত অব্যহত রেখেছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে গতকাল রাতে জেলা গোয়েন্দা শাখার এসআই সুমন্ত বিশ্বাস দামুড়হুদার মোক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে তহির উদ্দিনকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার হয়। এ ঘটনায় গতকালই আটককৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
