চুয়াডাঙ্গা সরকারি কলেজে ভলিবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণকালে অধ্যক্ষ প্রফেসর ড. সাইফুর রশিদ

আপলোড তারিখঃ 2024-01-15 ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজে ভলিবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণকালে অধ্যক্ষ প্রফেসর ড. সাইফুর রশিদ ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি কলেজে জাকজমকপূর্ণ আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হওয়া আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ডিগ্রি পাশ দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে বিজয়ী হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। রানার্সআপ হয় ডিগ্রি পাশ। পরে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি কলেজ আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের আহ্বায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদক ও জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে হলে এ ধরনের খেলাধুলার আয়োজন অবশ্যই দরকার। শরীর ও মন ভালো রাখার জন্যও খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলার স্থান বা মাঠ যায় বলি না কেন সেগুলোর অভাবে খেলাধুলায় মানুষের অংশগ্রহণের হার কমে যাচ্ছে দিন দিন। তবে চুয়াডাঙ্গা সরকারি কলেজে সারা বছর কোনো না কোনো খেলা হতেই থাকে। চুয়াডাঙ্গা সরকারি কলেজ পরিবার বিশ্বাস করে এ জেলায় খেলাধুলার সোনালি অতীত ফিরিয়ে আনা সম্ভব। আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট সাড়া জাগানো উৎসবও বটে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফারজানা কেতকী ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এসময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)