ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
খুলনা রেঞ্জের ২০২৩ সালের ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। গতকাল সোমবার বেলা ১১টার দিকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে ২০২৩ সালের ডিসেম্বর মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ডিআইজি মঈনুল হকের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন আর এম ফয়জুর রহমান। এছাড়াও খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ দফাদার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্যরা।
ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ হিসেবে পুরস্কার গ্রহণ করেন এসআই হিসেবে মো. রফিকুল ইসলাম ও এএসআই রেয়াজুল ইসলাম পুরস্কার গ্রহণ করেন। আর নভেম্বর মাসের শ্রেষ্ঠ এসআই নীতিশ বিশ্বাস, শ্রেষ্ঠ এএসআই মারুফুল ইসলাম, শ্রেষ্ঠ দফাদার মো. কাউসার আলী পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২০২৩ সালের জানুয়ারি মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে চুয়াডাঙ্গা সদর সার্কেল ও শ্রেষ্ঠ থানা হিসেবে চুয়াডাঙ্গা সদর থানা, মার্চ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে চুয়াডাঙ্গা এবং মে মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআইয়ের পুরস্কার পায়। আর সর্বশেষ অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় খুলনা রেঞ্জর শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ এসআই এবং শ্রেষ্ঠ এএসআইসহ সকল ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে।
গতকাল সভায় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. নিজামুল হক মোল্যা, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ নওরোজ হাসান তালুকদার, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী প্রমুখ।
