দর্শনার হাফেজ নকীব ঢাবিতে স্নাতকোত্তর প্রথম শ্রেণিতে প্রথম

আপলোড তারিখঃ 2024-01-15 ইং
দর্শনার হাফেজ নকীব ঢাবিতে স্নাতকোত্তর প্রথম শ্রেণিতে প্রথম ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:

দর্শনার হাফেজ সায়ীদ নকীব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে মাস্টার্স সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন। গতকাল সোমবার প্রকাশিত ফলাফলে তিনি সিজিপিএ পেয়েছেন ৪ এর মধ্যে ৪। স্নাতকে পরীক্ষায় তিনি ৪ এর মধ্যে ৩.৮৫ পেয়ে দ্বিতীয় হয়েছিলেন। নকীব ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলেন।

নকীব বিশিষ্ট আলেম দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মরহুম মাওলানা এবিএম আব্দুল লতিফ ও রোকেয়া বেগমেরে কনিষ্ঠ সন্তান। হাফেজ নকীব ঢাবিতে বিএনসিসিসহ বিভিন্ন প্রতিযোগিতায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি শিক্ষা গবেষণায় উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান। নকীব সকলের দোয়া চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)