ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৪ সালের সম্ভাব্য আয়-ব্যয়ের খসড়া বাজেট উপস্থাপন করা হয় এবং ২ কোটি ২ হাজার ৩০২ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভা সঞ্চালনা করেন সেক্রেটারি অ্যাড. তালিম হোসেন। সভায় জেলা আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, যুগ্ম-সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন ও ছরোয়ার হোসেনসহ কমিটির নেতৃবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, নুরুল ইসলাম ও এম এম শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, আ স ম আব্দুর রউফ, সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন (১), মজিবুল হক চৌধুরী, বজলুর রহমান, রফিকুল আলম রাণ্টু, নাজমুল হাসান লাভলু, আহসান আলী, আতিয়ার রহমান ও তসলিম উদ্দিন ফিরোজ বক্তব্য দেন।
সভায় সভাপতি অ্যাড. শামসুজ্জোহা বলেন, মরণোত্তর দাবি ৭৫ লাখ টাকার পরিবর্তে ১ কোটি ৫০ লাখ টাকায় উন্নীত করা হবে, গঠনতন্ত্রের ত্রুটি সংশোধনপূর্বক গঠনতন্ত্র প্রকাশ করা হবে। এবং জেলা আইনজীবী সমিতির আয় বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে যারা লিগ্যাল অপিনিয়ন, লিগ্যাল নোটিশ ও ইনকাম ট্যাক্স কার্যক্রম সম্পাদন করবেন, তাদের সকলকে ২০ টাকার স্টিকার ব্যবহার করতে হবে।
