দামুড়হুদার চিৎলায় একরাতে দুই গরু চুরি

আপলোড তারিখঃ 2024-01-15 ইং
দামুড়হুদার চিৎলায় একরাতে দুই গরু চুরি ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় একই রাতে দুটি গোয়াল থেকে গরু চুরির ঘটনা ঘটেছে। গত রোববার উপজেলার চিৎলা ইউনিয়নের চিৎলা গ্রামে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, চিৎলা গ্রামের ফরজ শেখের ছেলে গরিবুল্লাহ ইসলাম গত রোববার রাতে তার গোয়ালে থাকা গরুকে খেতে দিয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল সোমবার ভোরে উঠে গোয়ালে গিয়ে দেখেন তার লাল রঙের এড়ে বাছুর গরুটি আর নেই। অপর দিকে, একই গ্রামের আরজুল্লার ছেলে শফিকুল ইসলামও রাতে গরুকে খেতে দিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন তার গোয়ালের বকন বাছুরটি নেই। পরে তাদের ডাক চিৎকারে গ্রামবাসী ঘটনা জেনে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরু দুটিকে আর পায়নি। শফিকুল ইসলাম বলেন, ‘আমি এনজিও থেকে ঋণ নিয়ে একটি গরু কিনেছিলাম, এখনও ঋণ পরিশোধ হয়নি। এরই মধ্যে চোরচক্র গরুটি চুরি করে নিয়ে গেছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)