আলমডাঙ্গায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপলোড তারিখঃ 2024-01-15 ইং
আলমডাঙ্গায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা আলাউদ্দিন আহমেদ পাঠাগারের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে আলাউদ্দিন আহমেদ পাঠাগারের শাখা কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, গাঙচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, লিটন চানাচুর ফ্যাক্টরির মালিক লিটন মিয়া, কবি আব্দুল খালেক, কবি জোয়াদ আলী মন্ডল, বিশারত মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, সানবিম ক্যাডেট একাডেমির শিক্ষক বাবু, আমজাদ হোসেন প্রমুখ।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন আহমেদ পাঠাগারে এসে পৌঁছালে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন মোট ৬০ জনকে শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি স্নিগ্ধা দাস। এসময় তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা চলছে। গরীব দুস্থ মানুষ শীতে কষ্ট পাচ্ছে। আমরা প্রশাসনের মাধ্যমে যতটুকু সম্ভব দিয়ে যাচ্ছি। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে, তাহলে প্রচণ্ড শীতে যারা কষ্ট পাচ্ছে, তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। কবি গোলাম রহমান প্রতিবছর এই প্রতিষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করেন বলে জানতে পারলাম। তাই তাঁর শীতবস্ত্রের সাথে সরকারি ত্রাণের কম্বল বিতরণ করা হলো। এখানে লিটন চানাচুর ফ্যাক্টরির মালিক বেশকিছু শীতবস্ত্র বিতরণ করেছেন। তার মতো আরও কিছু দানশীল ব্যক্তিদের এগিয়ে আসর আহ্বান জানান নির্বাহী অফিসার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)