ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। একইসাথে মানবপাচার প্রতিরোধ, চোরাচালান নিরোধ, চোরাচালান মামলা নিস্পত্তি ও ত্বরান্বিত করার লক্ষ্যেও মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা কমিটির সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ, শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ফুটপাত দখলমুক্ত, দ্রব্যমূল্য সহনশীল, দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর বিস্তারিত আলোচনা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে জেলার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়।
