কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপলোড তারিখঃ 2017-08-26 ইং
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত ছবির ক্যাপশন:
  কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আরিয়ান (৩) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর-থানা মোড় সড়কের তারাগুনিয়া ম-লপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আরিয়ান তারাগুনিয়া ম-লপাড়ার ওমান প্রবাসী শরিফ উদ্দিনের ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, শ্যালো ইঞ্জিন চালিত দ্রুতগামী অবৈধ তিন চাকার নসিমন পরিবহন গরু বোঝাই করে মিরপুর যাচ্ছিল। গাড়িটি দৌলতপুর-থানা মোড় সড়কের তারাগুনিয়া ম-লপাড়ায় পৌঁছলে সেখানে সড়কে দাঁড়িয়ে থাকা ওই শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে গরু ভর্তি ঘাতক নসিমনটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। পরে নসিমনটি পুলিশে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)