চুয়াডাঙ্গায় ৪০ পিস ইয়াবাসহ হকপাড়ার হৃদয় আটক

আপলোড তারিখঃ 2024-01-14 ইং
চুয়াডাঙ্গায় ৪০ পিস ইয়াবাসহ হকপাড়ার হৃদয় আটক ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ হকপাড়ার হৃদয় (৪০) আটক হয়েছে। গতকাল শনিবার ভোরে পৌর এলাকার ফার্মপাড়া মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হৃদয় হকপাড়ার মুনসুর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ভোরে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে ফার্মপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় পুলিশ সদস্যরা হুদয়কে তাড়িয়ে আটক করেন। আটকের পর তার শরীর তল্লাশী চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসআই মাসুদ রানা জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সংশ্লিষ্ট মামলায় গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)